স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাঃ মোঃ শফিকুর রহমান আগামী ১২ই সেপ্টেম্বর বগুড়ায় আগমন ও ১৯ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের লং মার্চ উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এসময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার, বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, গাইবান্ধা জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য মাওলানা আব্দুল করিম,গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ,পলাশবাড়ী -সাদুল্লাহপুর আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু প্রমূখ। সভায় ১২ সেপ্টেম্বর বগুড়া জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলন ও ১৯ সেপ্টেম্বর উত্তরাঞ্চলে লং মার্চ সুন্দর ও সুশৃঙ্খল ভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply