ফ্যামিলি কার্ডের নামে করুনা চাই না দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চাই : আতিকুর রহমান

Reporter Name
    সময় : শুক্রবার, জুন ৫, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
  • ১১৮ Time View

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, ফ্যামিলি কার্ডের নামে করুনা চাই না, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন। আমরা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চাই । নারী শ্রমিকদের প্রসূতিকালীন ছুটি ৪ মাস থেকে বৃদ্ধি করে ৬ মাস নির্ধারন এবং এ ৬ মাসের ভাতা দিতে হবে। জাতীয় বাজেটে ১০ শতাংশ শ্রমিকদের জন্য বরাদ্দ রাখতে হবে।

তিনি শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিক সংগঠনের নামে দখলদারিত্ব, চাঁদাবাজি, জুলুম নির্যাতন সহ্য করা হবে না । যেকোন মূল্যে এসব অনিয়ম অত্যাচার প্রতিরোধ করা হবে। যারা এসব করবে তারা জনরোষে পড়বে। প্রধান অতিথি আরো বলেন, মানুষের তৈরী শ্রম আইনে শ্রমিকদের মুক্তি আসবে না। এ জন্য ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি প্রতিনিধিদেরকে প্রতিটি এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগঠন গড়ে তোলার আহবান জানান।

সংগঠনের জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক আব্দুল মতিন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান ,নায়েবে আমীর আ্দুল বাছেদ, মহানগরী সভাপতি আজগর আলী , সেক্রেটারী আনোয়ারুল ইসলাম ।

উক্ত সম্মেলনে জেলার ৮০ টি ট্রেড ইউনিয়নের পূরুষ ও নারী প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। প্রধান অতিথি একই স্থানে রাতে সংগঠনের মহানগরী শাখার আওতাধীন ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন। এখানে মহানগরীর ২১টি ওয়ার্ডের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com