পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

 পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
    সময় : শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
  • ৪৪৯ Time View

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় পার্বতীপুর উপজেলা জামায়াত অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা সেক্রেটারি জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপজেলা সভাপতি ওসমান আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী সদস্যগণসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওসমান আলী বলেন, “মানবতার কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শতাধিক শীতার্ত শ্রমিকদের মাঝে মাফলার ও টুপি বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com