পার্বতীপুর-দিনাজপুর রেলরুটের নুরনগর এলাকায় ২০ আগস্ট(মঙ্গলবার)সকাল সাড়ে ৬টায় রেল লাইনের(ই.আর.সি)প্যান্ডেল ক্লিপ খোলার সময় হাতেনাতে স্থানীয়রা সাজেদুল নামে এক দুষ্কৃতিকারী কে ১৫টি (ই.আর.সি)ক্লিপ ও একটি হাতুড়ি সহ আটক করেন।
দিনাজপুর জিআরপি থানার ওসি এমদাদুল হক জানান,আসামি সাজেদুল ইসলাম (২৬)দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুলপাড়ার ওবায়দুল ইসলাম স্বপনের ছেলে।এই ঘটনায় তার একসঙ্গে পালিয়ে গেছে।এ ব্যাপারে ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলা নাম্বার ২, তারিখ-২০-৮-২৪।পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান,তার পিতা ওবাইদুল ইসলাম স্বপন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
Leave a Reply