বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির গেটে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় বড়পুকুরিয়া কয়লাখনির পুলিশ ফাঁড়ির সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পার্বতীপুরের ৯ নং হামিদপুর ইউনিয়ন সভাপতি ওয়ালিউল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি গোলাম রব্বানী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিনুর ইসলাম, মাওলানা মাহবুব, রেজওয়ান, আশরাফুল ইসলাম, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী ও ৩ নং ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম সহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ অমুসলিমদের জান মালের হিফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে।
Leave a Reply