পাঁচবিবিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
    সময় : বুধবার, জুলাই ১০, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
  • ৩৭২ Time View

পাঁচবিবিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বালক দলের খেলায় উচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ১-০ গোলে হারিয়ে রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হয়েছে।

অপরদিকে বালিকা দলের খেলায় রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ১-০ গোলে হারিয়ে মঠপাড়া গুাঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে।

১০ জুলাই বিকালে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে এই খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা, ভাইস চেয়ারম্যানদ্বয় আকরাম হোসেন তালুকদার ও রেবেকা সুলতানা, সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলম, তারিকুল ইসলাম, জেসমিন জাহান, অনুষ্ঠান পরিচালনা করেন পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফুজার রহমান মিঠু।

বিজয়ী রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী ও মঠপাড়া গুাঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন সুলতানা তাদের বিদ্যালয়ের খেলোয়ার দলকে অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com