ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপরে গণহত্যা,খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ডাকা ৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচি পালন উপলক্ষে ১৫ই আগস্ট বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকালে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, থানা বিএনপির অন্যতম নেতা মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আবুল হাসানাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মনজুরুল ইসলাম, বিএনপি নেতা সুমন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর এ রকি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব রাব্বি সহ উপজেলা, পৌর, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।সভায় বক্তারা স্বৈরাচার খুনি হাসিনাকে অবিলম্বে দেশে এনে বিচারের আওতায় আনার দাবী জানান।
এছাড়াও ছাত্র জনতার ব্যানারে উপজেলা জামায়াতের অংশগ্রহণে এক পৃথক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।
Leave a Reply