নাগেশ্বরী ব্রম্মপুত্র নদীতে এক পরিবারের ২ শিশু সহ ৪ জন নিখোঁজ

নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
    সময় : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ
  • ২৭২ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নারায়ণ পুর ইউনিয়নে সিমান্ত ঘেষা ব্রম্মপুত্র নদীতে গোসল করতে নেমে ৪ শিশু নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে।
বাড়ির পাশে ব্রম্মপুত্র নদীর হাজার চল্লিশ পিলারের পাশে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণ পুর ইউনিয়ন বাঘমারা গ্রামের এ ঘটনা ঘটে।

স্থানীয় এক শিক্ষক ও ইউপি মেম্বার ৪ শিশুর নিখোঁজ এর বিষয় টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ হওয়া শিশু চারজনই চাচাতো ভাই-বোন। মোঃ আহাদ আলীর মেয়ে মোছাঃ আখি ১০ ছেলে মোঃ আতিক ৭, মোঃ নজরুল ইসলামের পুত্র
মোঃ নাজমুল ৮, মোঃ আলম মিয়ার ছেলে মোঃ জুয়েল ৭, সবাই একই এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানায় গেছে, বুধবার সকাল ৭টায় দিকে শিশু আখি,আতিক, নাজমুল ও জুয়েল একসঙ্গে খেলা করছিলো। তারা খেলতে খেলতে একপর্যায়ে বাড়ির পাশের ব্রম্মপুত্র নদীতে গোসল করতে যায়। পরিবারের লোকজন শিশু ৪ জন কে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে নদীর পানিতে জাল টেনে খোঁজাখুঁজি করার পরেও উদ্ধার করতে পারেনি

এলাকায় চার শিশুর নিখোঁজে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। এ দিকে ফায়ার সার্ভিসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা আজ বৃহস্পতিবার যাবে বলে জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com