অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী

নাগেশ্বরীতে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, জুন ১১, ২০২৪, ১২:৫৬ অপরাহ্ণ
  • ২৫৭ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে সরাসরি ভুমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন হলরুমে মঙ্গলবার দুপুর ১২ঘটিকার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ , উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন উপকারভোগী।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরী সভাপতি লিটন চৌধুরী, মসলেম উদ্দিন, শফিকুল ইসলাম শফি, বাবুল জামান, জালাল আহমেদ রানা বিপুল রায় সহ আরও অনেকে।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মোট ১৮ হাজার ৫শত ৬৬টি জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com