জান মালের কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে : অধ্যাপক মুজিবুর

নওগাঁ পূর্ব জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

Author মোনায়েম রাজু, নওগাঁ সদর প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ২২, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ
  • ৭৯০ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীরে জামায়াত ও সাবেক এম পি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ইউনিয়ন আমীর ও সেক্রেটারিদের ব্যাপকভিত্তিক দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে মজবুত করতে হবে। সকল ইউনিটকে সক্রিয় করতে হবে। সকল সেক্টরে দাওয়াতি কাজ করতে হবে। এক্ষেত্রে সমাজের প্রভাবশালী লোকদের টার্গেট করতে হবে। সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব পালনে যোগ্যতা অর্জন করতে হবে। অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজের মতকে কুরবানি করে অধিকাংশের মতকে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে কোনো শৈথিল্য প্রদর্শন করা যাবে না। সীসাঢালা প্রচারীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে সংগঠনের সিদ্ধান্ত আঞ্জাম দিতে হবে। সংগঠনের নিঃস্বার্থ আনুগত্য করতে হবে। সংগঠনের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের সকল কাজের মূল উদ্দেশ্য হল মহান রবের সন্তুষ্টি অর্জন।”

শনিবার সকাল ৯ টায় জামায়াতে ইসলামী নওগাঁ পূর্ব জেলা শাখা আয়োজিত জেলা আমীর খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এ্যাড: আ স ম সায়েমের সঞ্চালনায় ইউনিয়ন আমীর, সভাপতি, নায়েবে আমীর ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তবে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন ।

আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: আ ন ম লুৎফর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি মোঃ শিহাব উদ্দিন, নওগাঁ পৌরসভা আমীর মাও: শফিকুল ইসলাম, নওগাঁ সদর থানা আমীর মাওঃ এম এম রাজু, রানীনগর থানা আমীর মোস্তফা ইবনে আব্বাস, আত্রাই থানা আমীর খবিরুল ইসলাম, বদলগাছি থানা আমীর মাও: ইয়াসিন আলী, মান্দা থানা আমীর মাওঃ আমিনুল ইসলাম মহাদেবপুর থানা আমীর আব্দুল আজিজ সুমন প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, “একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আমরা সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে এবং একমাত্র তারই উপর নির্ভর করব। তিনিই আমাদের একমাত্র রিজিকদাতা-এ কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। একমাত্র তারই কাছে পানাহ চাইব এবং একমাত্র তারই হুকুম মানব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com