নওগাঁয় বিস্কুট খেয়ে দুই সহোদর শিশু কন্যার মৃত্যু : একজন হাসপাতালে

মোনায়েম রাজু, নওগাঁ সদর প্রতিনিধি:
    সময় : বুধবার, জুলাই ১০, ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ণ
  • ২৮৭ Time View

নওগাঁ সদর উপজেলার দোগাছী স্কুলপাড়া গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস) নামে সহোদর ২ শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

একইসাথে বিস্কুট খেয়ে মইন ইসলাম (১৬) নামে আরো এক কিশোর অসুস্থ হয়েছে। তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মৃত খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ মইন একই গ্রামের পাইলটের ছেলে।

শিশুদের চাচা শাহজাহান জানান, দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়। এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে খাদিজার মৃত্যু হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারণা করছে। লাশগুলোর ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ওসি জানান, ময়না তদন্ত শেষে লাশ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com