নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে ধামইরহাট উপজেলা বিএনপি।
বেলা ১১ টায় উপজেলা বিএনপির নেতা মোঃ হানজালার নেতৃত্বে আমাইতাড়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে দিনব্যাপী অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা-পৌরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা যোগ দেন। অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা হানজালা, পৌর বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সরকার, যুবদল নেতা আনারুল ইসলাম, মহিলা দলের নেত্রী এবং ধামইরহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, শাহিনা আক্তার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
বক্তাগণ বিগত আওয়ামী সরকারকে ফ্যাসিবাদী ও স্বৈরাচারের নতুন সংস্করণ হিসেবে অভিহিত করেন; তাঁরা বিগত ১৫ বছরে পিলখানা হত্যাকাণ্ডসহ সংঘটিত সকল হত্যাকান্ডের জন্য শেখ হাসিনাসহ তার সকল দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Leave a Reply