দাবিতে অনড় থেকে এবার চোখে কালো কাপড় বেঁধে আন্দোলনে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের সপ্তাহ পেরিয়ে নবম দিন গেলেও ফলপ্রসূ কোন সুরাহা না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নে এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এ কর্মবিরতি পালন করছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা।
দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এসময় বক্তারা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণ, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্যাতন-নিপীড়ন, শোষণ বন্ধসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের কারণে গ্রাহক ভোগান্তি হয়ে আসছে। এরকম বিভিন্ন প্রকার হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি এ সময় তুলে ধরেন বক্তারা।
Leave a Reply