দিনাজপুরের কাহারোলে জামায়াতের পেশাজীবি সম্মেলন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) থেকে :
    সময় : শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
  • ৪৬০ Time View

গত বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলা ফালিজ মাদ্রাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  মোঃ রাজীবুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম।

এ সময় বক্তারা সেক্টরভিত্তিক লোকদের দায়ীত্ব সম্পর্কে সচেতন করেন। প্রত্যেক পেশা থেকে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করার আহ্বান করেন।

শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি রাজীবুর রহমান পলাশ বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হয় শিক্ষকদের মাধ্যমে। শিক্ষকগণ ছাত্র/ ছাত্রীদের সু-শিক্ষা দিয়ে তাদেরকে ঘুষ,দুর্নীতিমুক্ত এবং দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবেন এই প্রত্যাশা করি।’

এছাড়াও তিনি বিভিন্ন পেশার লোকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

জাকিরুল ইসলাম বলেন, ব্যাবসায়ী গোষ্ঠী যেন কখনো দেশ প্রেম,দেশের প্রান্তিক মানুষের কথা ভূলে গিয়ে মুনাফা ভোগী হয়ে না যান। সিন্ডিকেটের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার মিটাতে অক্ষম হন এহেন কাজ না করার জন্য আহ্বান করেন।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা জামায়াতের সেক্রেটারি এস. এম আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com