ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা : ধাওয়া-পাল্টা ধাওয়া

সাতমাথা ডেস্ক:
    সময় : সোমবার, জুলাই ১৫, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
  • ২৫৮ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে  ছাত্রলীগ। এসময় সাধারন শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুইপক্ষ একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করে।

বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলসহ আশপাশ এলাকায় ছাত্রলীগের হামলায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ শুরু করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা যোগ দেন।
আন্দোলনকারীরা-‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, তুমি নই, আমি নই, রাজাকার রাজাকার, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিকে থাকেন।

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ শুরু হয়। পরে মধ্যরাতে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে জড়ো হয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে প্রায় দুই ঘণ্টা ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আজ দুপুরে আবার বিক্ষোভ ডাকেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com