স্টাফ রিপোর্টার : আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে প্রস্তুতি সভা করেছে ১১ দলীয় এক্য বগুড়া জেলা ও মহানগরী। সোমবার বিকেলে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে লংমার্চ বাস্তবায়ন কমিটি বগুড়া জেলা ও মহানগরীর সভায় সভাপতিত্বে করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান (বিপু) এনসিপি নেতা আব্দুস সবুর সুমন, মাইনুল ইসলাম, অ্যাড. মুহা: ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি বগুড়া জেলা সভাপতি মো: মাহফুজুল হক, সাধারন সম্পাদক শাফিকুর রহমান শফি, বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সহ সেক্রেটারী মাওলানা তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আবুল হাসান ফারুকী, জাতীয় ছাত্রশক্তি আহবায়ক এ এম জেড শাহরিয়ার তুহিন, এ.বি পার্টি বগুড়া জেলা শাখার আহবায়ক গোলাম রহমান রয়েল, প্রমুখ। সভা শেষে বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক সাংবাদিকদের বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে। জনগণের ন্যায্য দাবি আদায়ে লংমার্চে বগুড়ার সর্বস্তরের নেতাকর্মীদের স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করবে। বগুড়ার মাটিডালী বিমানমোড়ে ১৯ সেপ্টেবর বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। বিশেষ অতিথি থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর আমীর মাওলানা মামুনুল হক ও এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী ড: কর্ণেল (অবঃ ) অলি আহমেদ বীরবিক্রম। অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন বগুড়ার সমাবেশে দলীয় নেতাকর্মী সহ দেড় লক্ষাধিক মানুষ অংশ নেবেন আশা করছি। লং মার্চ ও সমাবেশ সফল করতে সকল পর্যায়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া আইন শৃংখলা বাহিনী সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
Leave a Reply