সাতমাথা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান । তিনি পর পর তৃতীয়বারের মতো সংগঠনটির আমির নির্বাচিত হলেন ।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনিই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।
রোববার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।
৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের (সদস্য) রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান ।
Leave a Reply