ক্রিকেট দুনিয়ায় নবাগত মার্কিন যুক্তরাস্ট্রই এখন টাইগারদের জন্য আতংক হয়ে এসেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমুহুর্তে টাইগার শিবিরে ভয়ংকর আতংক ছড়িয়েছে এই নবাগত দলটি।
৩ ম্যাচের টি-টুযেন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে যুক্তরাস্ট্র।
বহু দেশের ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি ব্যাট-বলে সমানভাবে পরাস্ত করেছে বাংলাদেশকে। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সাবধানে পা ফেলতে হচ্ছে টাইগারদের।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। ধারনা করা হচ্ছে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে আজ।
বিশেষ করে ধারাবাহিক ব্যর্থতার কারনে ওপেনার লিটনের জায়গায় দেকা যেতে পারে তরুন তানজিদ হাসান তামিমকে। দলে জায়গা পেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক এবং পেসার তানজিম হাসান সাকিব।
Leave a Reply