তীরে এসে তরী ডুবলো দক্ষিণ আফ্রিকার
সেমিফাইনালে জিতে চোকার্স অপবাদ ঘুচেছে দক্ষিণ আফ্রিকার। কিন্তু জিততে জিততে হেরে যাওয়ার স্বভাব বদলায়নি। ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ফাইনালে শিরোপা ছোঁয়া দূরত্বে ছিল প্রোটিয়ারা। সেখান থেকে হুট করে ‘চোকিং’ করে ৭ রানে হেরেছে তারা।
ফাইনালে বারবার পা হড়কানো ভারত ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপের এবং ১১ বছর পর আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ।
১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার জয়েল জন্য দরকার ছিল ৩০ বলে ৩০ রান। ক্রিজে ছিলেন ম্যাচের নায়ক ক্লাসেন এবং ডেভিড মিলার। সেই সময় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জেতা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হার্দিক পান্ডের অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেট কিপারের হাতে ক্যাচ ক্লোসেন বিদায় নিলে কালো মেঘ জমে সাউথ আফ্রিকান শিবিরে।
এরপরও ডেভিড মিলারের হাত ধরে জচয়ের স্বপ্ন দেখছিল ভারতবিরোধী গোটা বিশ্ব। কিন্তু একটা ক্যাচ পুরো চিত্রই বদলে ফেললো।
হার্দিখ পান্ডের বলে সীমানায় অসাধারন ক্যাচ লুফে নেন সুর্য্য কুমার। এই ক্যাচের সাথে সাথেই ভারতের বিশ্বজয় নিশ্চিত হয়ে যায়।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করতে সক্ষম হয় মার্করামের দল।
ভারতের হার্দিখ পান্ডে ৩টি, বুমরা ও আরশদিপ নেন ২টি করে উইকেট।
বিরাট কোহলী প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
Leave a Reply