জিয়ার শাহাদৎ বার্ষিকীতে বগুড়ায় ‍যুবদলের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:
    সময় : শনিবার, জুন ১, ২০২৪, ৫:৪০ অপরাহ্ণ
  • ৩৪৩ Time View

জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদরাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার বাদ যোহর নবাববাড়ী রোড দলীয় কার্যালয়ের সামনে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ উদ্বোধন করেন।

জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির চেযারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মুহিউল্লাহ নুর, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, কেন্দ্রীয় যুবদলের এাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, কেন্দ্রীয় যুবদলের সদস্য আলমগীর কবির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঈীর আলম, তাজমিলুর রহমান বিচিএ,রাশেদুল ইসলাম রাশেদ, শাহাদত হোসেন সোহাগ, রেজাউল করিম রেজা, আহসান হাবীব মমি, হারুনুর রশিদ সুজন, শাহরিয়ার হোসেন গোকি, অতুল চন্দ্র দাস, তারিক মজিদ সোহাগ, আরিফুর রহমান মজনু,জাহিদ রাশেদ।সহ প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com