জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে বগুড়ার সারিয়াকান্দি ফাজিল (ডিগ্রি) মাদরাসা সব বিভাগেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) নির্বাচিত হয়েছে পূর্ব বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সারিয়াকান্দি ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (মাদরাসা)নির্বাচিত হয়েছেন এই মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আলম। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন একই মাদরাসার সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) লাকী আক্তার এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এই মাদরাসার ১০ম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ তাছনিমুন নাহার।
প্রতিষ্ঠানের এই অভাবনীয় সাফল্যে আল্লাহর দরবারে শুকরিয়া জানিযেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আলম।
তিনি বলেন, সারিয়াকান্দি ফাজিল মাদরাসার শিক্ষার পরিবেশ সুন্দর, মনোরম রাখতে সার্বক্ষনিক তদারকি করা হয়। শ্রেণি কক্ষে শিক্ষকদের পাঠদান মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। একই সাথে শিক্ষার্থীদের মাঝে দ্বীনি শিক্ষার সত্যিকারের চেতনা গড়ে তোলার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কর্মচারী এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টাতেই এই সাফল্য এসেছে বলে তিনি মন্তব্য করেন।
Leave a Reply