ছাত্র-জনতা আন্দোলনে নওগাঁয় নিহত ২ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

মোনায়েম রাজু, নওগাঁ সদর প্রতিনিধি:
    সময় : মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
  • ৩৬৬ Time View

কোটা সংস্কার আন্দোলনে নওগাঁ সদর উপজেলার নিহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দুই পরিবারকে মোট দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র অধ্যাপক নজরুল ইসলাম,নওগাঁ পূর্ব জেলা আমীর খ,ম আব্দুর রাকিব,নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মহিউদ্দীন, জেলা সেক্রেটারী ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ,স,ম সায়েম, জেলা কর্ম পরিষদ সদস্য শিহাব উদ্দীন, নওগাঁ সদর উপজেলা আমীর মাও: মোনায়েম হোসেন নওগাঁ পৌরসভা আমীর মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়,কোটা সংস্কার আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার মিরপুর-২ এ গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেধাবী শিক্ষার্থী মাহফুজুল আলম ওরফে শ্রাবণ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রাইগা ডিগ্রি কলেজের এইচএসসিতে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা মিরপুর -১ এ পল্লবি থানার রুপনগর সেক্টেরের রেনেটা মেডিসিন কোম্পানীতে চাকুরী করতেন। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী মধ্য পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

এছাড়া গত ৫ আগস্ট ঢাকার বাইপেল এলাকায় বিপ্লব মন্ডল নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বিপ্লব মন্ডল নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। বিপ্লব মন্ডল ঢাকা বাইপেল এলাকায় একটি সেলুনে কাজ করতেন। তার পাঁচ বছরের একটি মেয়ে মাদ্রাসায় পড়াশুনা করে। মেয়ের পড়াশোনার দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নেয়ার আশ্বাস দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com