চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

সাতমাথা ডেস্ক:
    সময় : শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
  • ২২২ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে ভারতের কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে এসে আম গাছের ডাল-পালা কাটছিল। এ সময় বাংলাদেশিরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়।

একপর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন বাংলাদেশি আহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য কাজ করছে। দু’পক্ষকে সীমান্ত থেকে সরিয়ে দিতে বিজিবি সদস্যরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com