দিনাজপুরের ঘোড়াঘাটে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বাজারে কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে দ্বিগুন। এতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষেরা। উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা গেছে, কাঁচা মরিচ ৬০ টাকা কেজি বিক্রি হলেও গত শুক্রবার থেকে প্রতি কেজি ১২০ টাকয় বিক্রি হচ্ছে।
উপজেলার রাণীগঞ্জ বাজারে বাজার করতে আসা সাহাজাহান হোসেন নামের এক ক্রেতা বলেন, গত সোমবারে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ১৫ টাকা কিনেছি যা আজকে ৩০ টাকা। কেজিতে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচা মাল বিক্রেতা মনোজ্জল হোসেন বলেন , আজ ৩০ টাকা পোয়ায় কিনতে হচ্ছে, আগামীকাল হয়তো ৫০ টাকায় কিনতে হবে। উপজেলার ডুগডুগীহাট বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাজাহান আলী জানান, বাজারে কাঁচা মরিচের আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে । ১ সপ্তাহ আগে ৬০ টাজা কেজি বিক্রি করেছি বর্তমানে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।
কাঁচা মাল বিক্রেতা রেজা জানান, টানা কয়েক দিনের তিব্র তাপ প্রবাহ চলায় জমিতে মরিচ গাছ মরে যাচ্ছে। এ ছাড়া বর্তমানে কাঁচা মরিচের মৌসুম শেষের দিকে। তাই কৃষকরা এই প্রখর রোদে জমিতে মরিচ পাকিয়ে এরপর তুলে শুকে রাখছে। ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম হওয়ায় দামও বেড়েই চলছে দিনের পর দিন।
Leave a Reply