বগুড়া সদরের গোকুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী রেজা তোতন এর সভাপতিত্বে যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রানার সঞ্চালনায় চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় হল রুমে এ কর্মী সভাপতি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
আরও বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা কৃষক লীগের সাবেক সহ সভাপতি রুস্তম আলী, কৃষকলীগ সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম সরোয়ার মিলন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন, আব্দুল বাছেত, শাহজাহান আলী, আমিনুর রহমান, আলমগীর হোসেন, ফারুক হোসেন, সাফিউল ইসলাম স্বপন, আব্দুর রাজ্জাক, রমেন কুমার দাস, ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান প্রমূখ।
Leave a Reply