রেজাউল সভাপতি, ইয়াসিন সাধারন সম্পাদক নির্বাচিত

গাবতলী উপজেলা শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) সংবাদদাতা:
    সময় : শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ণ
  • ৩২৩ Time View

বগুড়ার গাবতলী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন গাবতলী উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম বাদশা, সেক্রেটারি জেনারেল প্রভাষক আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওয়াদুদ। এছাড়াও উপজেলা জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার ছিল লুটতারাজের সরকার, চোরদের সরকার, জনগণের অধিকার হরণের সরকার। আওয়ামী লীগ সরকার এ দেশে গুম, খুন ও হত্যার রাজনীতি করেছে। তাদের বিচার এদেশের মানুষ এদেশের মাটিতেই দেখতে চায়।তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল সদস্যকে জীবন গঠনের আহ্বান জানান। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল সদস্যদের দ্বারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করা বাংলাদেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের কথা বলেন।তিনি তাঁর বক্তব্যে দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং ইসলামি অর্থনীতি ও শ্রম নীতি বাস্তবায়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মকাণ্ড তুলে ধরেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত এদেশের সকল শ্রমজীবী মানুষের কাছে পৌঁছাতে গুরুত্ব আরোপ করেন। আগামীতে সুন্দর, দুর্নীতিমুক্ত ও সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এমন নেতৃত্ব কে ক্ষমতায় আনতে দেশের জনগণকে আহবান জানান। এ দেশ নিয়ে আর যেন কোন ষড়যন্ত্র না হয় সেদিকে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। আওয়ামী লুটেরা এবং চোরদের মত যেন ভবিষ্যতেও আর কোন জালিম সরকারে এদেশে ক্ষমতায় না আসে সেদিকে দৃষ্টি রাখতে বলেন। এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে বাংলাদেশের জনগণের অধিকার আদায় এবং ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থব্যবস্থা কায়েম করে এ দেশকে উন্নতরাষ্ট্রে পরিণত করতে ভূমিকা রাখার জন্য গাবতলীবাসীকে আহবান জানান।

সম্মেলনে মোঃ রেজাউল করিমকে সভাপতি (বামে) এবং ইয়াসিন আলীকে সেক্রেটারী (ডানে) করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাবতলী উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com