গাবতলীর দুই শহীদ পরিবারে ২ লক্ষ টাকা করে অনুদান দিলো জামায়াত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
    সময় : সোমবার, আগস্ট ২৬, ২০২৪, ৯:৫৯ পূর্বাহ্ণ
  • ৩৭৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলার গাবতলী উপজেলায় শহীদ শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্বের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দিয়ে দোয়া ও সমবেদনা জ্ঞাপন করেন জামায়াতের নেতারা। ২৫শে আগস্ট শনিবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে জামায়াত এই সহায়তা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা পূর্বের আমির অধ্যাপক নাজিমুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার যুব ও ছাত্র সংগঠন ইফসুর সাধারণ সম্পাদক ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ।


বক্তারা বলেন, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে, ১৯৭১ সালে আমরা পাকিস্তান থেকে যে স্বাধীনতা অর্জন করেছিলাম, আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী চরম জুলুম ও অত্যাচার করে সেই অর্জিত স্বাধীনতাকে ম্লান করে দিয়েছিল। এমতাবস্থায় একটি সফল গণ বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। ২০২৪ সালের জুলাই আগস্টের এ বিজয়কে আমরা দ্বিতীয় প্রজন্মের স্বাধীনতা হিসেবে অভিহিত করতে চাই। এই নতুন বিজয় অর্জনে আমাদের অনেক রক্ত ও জীবন দিতে হয়েছে। দেশ ও জাতিকে মুক্ত করতে ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে।তাঁরা মহান আল্লাহর কাছে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সুখ-দুঃখে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন। গাবতলী উপজেলার গোরদহ গ্রামের শহীদ জিল্লুর রহমানের পরিবারকে ২ লক্ষ টাকা এবং একই উপজেলার তেলিহাটা গ্রামের শহীদ সাব্বিরের পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ক্বারী আব্দুল মজিদ, বগুড়া জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা মানছুরুর রহমান, বগুড়া জেলা পূর্ব জামায়াতের সহ: সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল বাসেত,বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সদস্য নুরুল ইসলাম আকন্দ, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাও: ইউনুস আলী, গাবতলী উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওয়াদুদ বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মাস্টার আনোয়ারুল ইসলামসহ গাবতলী উপজেলা জামায়াতে ইসলামী ও ছাএশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com