খালেদার জন্য বগুড়ায় কৃষক দলের দোয়া মাহফিল

Author এস এম সিরাজ :
    সময় : রবিবার, জুন ৩০, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
  • ৩৭২ Time View

৩০শে জুন রবিবার আছর সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়া জেলা কৃষকদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।

সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি সভাপতি ও বগুড়া পৌরসভার জননন্দিত মেয়র রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলী আজগর তালুকদার হেনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আবু বকর সিদ্দিক, ইকবাল হোসেন মন্ডল, এ্যাডঃ সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম মালেক। সামিউল আলম সামি।

আরো উপস্থিত ছিলেন সদর থানা কৃষকদলের আহবায়ক আব্দুস সালাম খান রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষক নেতা বদিউজ্জামান, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, রবিউল করিম পিলু, সাইদুল ইসলাম, রবু।

সারিয়াকান্দি উপজেলা কৃষকদলের আহ্বায় খাদিমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব তাহেরুল ইসলাম, শেরপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আবু সাঈদ, সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনজুদুর রহমান, শাহজাহানপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম, ধনুট উপজেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ, রাঙ্গা সরকার, মোঃ মুরাদ হোসেন, আদমদিঘী উপজেলা কৃষক দলের আহবায়ক আবু রায়হান শরীফ, কৃষক নেতা আব্দুস সালাম, সাবু চেয়ারম্যান, কৃষক নেতা হারুনুর রশিদ, ইমদাদ হোসেন, কুতুব শাহাবুদ্দিন বাবু, কৃষক নেতা মাহফুজ, নূহের মাহমুদ তমাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com