কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে : আবিদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি :
    সময় : রবিবার, মার্চ ৯, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ণ
  • ২৯৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বগুড়া শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে। মাহে রামাদান বরকতময় মাসে আমরা প্রত্যেকেই প্রতিদিন কোন না কোন ভালো কাজে অংশগ্রহণ করবো। পাশাপাশি বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করবো। কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হলে সমাজ ও দেশ অবশ্যই সুন্দর হবে।

রবিবার বিকেলে বগুড়া শহরের মাটিডালী হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ১৭নং ওয়ার্ডের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

১৭ওয়ার্ড জামায়াতের আমির আব্দুর রউফ পারভেজের সভাপতিত্বে এবং নায়েবে আমির খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জোন পরিচালক আব্দুর রাজ্জাক, শহর সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, বগুড়া সদর উপজেলা শাখার সাবেক আমির ইঞ্জিনিয়ার বজলুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের কেয়ারটেকার অধ্যাপক জাহেদুর রহমান, আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ক্রিকেটার মুশফিকুর রহীমের পিতা মাহবুব হামিদ তারা, ব্যবসায়ী নেতা মামুনুর রশিদ, শেখ আসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com