বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাজী আব্দুর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ৩ টার সময় কাহালু উপজেলার মহেশপুর গ্রামের নিজ বাসায় তিঁনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
আজ শুক্রবার সকাল ১০ টার সময় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে কাহালু উপজেলার সাবেক সংসদ সদস্য মো:মোশাররফ হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক মো:আব্দুল হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply