কাহালুতে সাউন্ড বক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কাহালু (বগুড়া) প্রতিনিধি:
    সময় : রবিবার, জুন ৯, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ
  • ৩৩২ Time View

বগুড়ার কাহালুতে পিকনিকের গান-বাজনার জন্য আনা সাউন্ড বক্সে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় বিদ্য্যৎ ষ্পৃষ্ট হয়ে আবু মুছা ওরফে ফাহাদ (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। ফাহাদ কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র এবং কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সিন্দুরাইল গ্রামের কুয়েত প্রবাসী এরশাদুল ইসলাম টুকুর ছেলে।

প্রতিবেশী সূত্রে জানাগেছে, ঘটনার সময় পিকনিকের পাশাপাশি নাচ-গানের জন্য সাউন্ড বক্স নিয়ে আসে কয়েক জন যুবক। ঐ সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাহাদ মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com