কবিকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা বুলবুল

কবি আসাদ বিন হাফিজ লাইফ সাপোর্টে : সকলের দোয়া কামনা

ঢাকা প্রতিনিধি:
    সময় : শনিবার, জুন ২৯, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ণ
  • ৪৩৪ Time View
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সাবেক সভাপতি ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক কবি আসাদ বিন হাফিজ লাইফ সাপোর্টে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হসপিটালে তিনি চিকিৎসাধীন।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল কবি আসাদ বিন হাফিজকে দেখতে ও তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মুহাম্মদ ফখরুদ্দিন মানিক, সাহিত্য সংস্কৃতি বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আবেদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল কবি আসাদ বিন হাফিজের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ দোয়া মোনাজাত করেন। তিনি কবি আসাদ বিন হাফিজ এর সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com