বগুড়া আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি ও বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি এ্যাড. কাজী নজরুল ইসলামের প্রথম নামাজে জানাযা শেরপুর ডি জে হাইস্কুল মাঠে এবং দ্বিতীয় জানাযা নামাজ তার গ্রামের বাড়ী শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগরে অনুষ্ঠিত হয়।
জানাযায অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লইয়ার্স কাউন্সিল বগুড়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি, বগুড়া বারের নির্বাচিত সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ রিয়াজ উদ্দিন, সেক্রটারী বগুড়া বারের নির্বাচিত সদস্য এ্যাডঃ নূরুল ইসলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক বারের সাবেক যুগ্ন সম্পাদক এ্যাডঃ সিরাজুলহক, অফিস সম্পাদক বারের নির্বাচিত সদস্য এ্যাডঃ সাইফুদ্দিন সাইফুল, বগুড়া বারের সাবেক সহ সভাপতি এ্যাডঃ সাখাওত হোসেন মল্লিক, বারের সাবেক সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, এ্যডঃ লুৎফে গালিব মৃদুল, বগুড়া আইন কলেজের অধ্যক্ষ্য এ্যাডঃ আল মাহমুদ, সিনিয়র এ্যাডঃ শের আলী, মেশকাতুল আলম চিশতি, আব্দুল হালিম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মওঃ আলমগীর হোসাইন, অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক আব্দুল হাকিম, জননেতা জানে আলম খোকা, ডাঃ রেজাউল করিমসহ বিপুল সংখ্যক মুসল্লী।
এদিকে, এ্যাড. কাজী নজরুল ইসলামের মৃত্যুতে মঙ্গলবার সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্স সভা অনুষ্ঠিত হয়। এতে পিপি আব্দুল মতিন, বার সমিতির নেতৃবৃন্দ হ সিনিয়র আইনজীবিবৃন্দ বক্তব্য দেন।
তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারন সম্পাদক জহুরুল হক জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ সাইফুদ্দিন সাইফুল , শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট আলী আজগার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক প্রমুখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাতম কামনা করেন এবং শোকহাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ ভোর রাতে নিজ বাড়িতে ( শেরপুর) অসুস্থ অবস্থায় এ্যাড. কাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply