এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার এর মুক্তিযোদ্ধা স্মৃতি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন

Author ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি:
    সময় : রবিবার, জুন ২৩, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ
  • ৬২৫ Time View

বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা সাভার সেনানিবাস এর এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার মোঃ আরিফুর রহমান সুমন বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটেস্টিক মডেল বিদ্যালয় পরিদর্শন করেছেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মোঃ জহির উদ্দিন। স্কুলে এসে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক ও সাংবাদিক মিরাজ ই মোস্তফা এবং উপহার দেয়া হয় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের তৈরি করা টিস্যু বক্স।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

বিদ্যালয়ের অবকাঠামো, অফিস কক্ষ, জমির দলিল কাগজপত্র দেখেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। পরে তিনি বিদ্যালয়ের কার্যক্রমের প্রশংসা ও মঙ্গল কামনা করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com