মাত্র ২ মাস আগে গত ১৫ মে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান জামায়াত নেতা-কর্মীদের সামনে রেখে বলেছিলেন,‘দুইটা সার্চলাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তায়ালার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ও সমীহ করতে হবে।’ সাদা কাপড় যারা পরে তারা খুবই সতর্ক থাকে, যেন কোনো দাগ না লাগে। কিন্তু অল্প দাগ লাগলেও ভাসে বেশি, দৃশ্যমান হয় বেশি। আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে কিন্তু।
এই কথা বলার মাত্র ২ মাস পরেই দেখা গেলো সত্যি সত্যি ২টা সার্চলাইট জামায়াতের নেতা-কর্মীদের দিকে তাক করা আছে। যার প্রমান দিয়ে গেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম।
এই প্রেক্ষিতে আজ খুব করে মনে হচ্ছে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দার্শনিকসুলভ দৃষ্টিভঙ্গির প্রখরতা দেখে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাঁকে নেক হায়াত দান করুন।
আমির ডা. শফিকুর রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, সাধারণ মানুষের সঙ্গে লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকতে হবে। সাদা কাপড়ে দাগ লাগলে ‘খবর আছে’।
২০২৬ সালের ১৫ মে শুক্রবার রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগের ৮ জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের যেদিন আস্থা তৈরি হবে, আমাদের কাছে দেশ, জাতি, দ্বীন নিরাপদ, সেদিন আল্লাহর মেহেরবানিতে দেখবেন সব ঘাট এক জায়গায় মিলে যাবে। সব নদী এক মোহনায় এসে একটা সমুদ্র তৈরি করবে। এই কাজটা আপনাকে আমাকে করতে হবে। আমাদের লেনদেন, আচার-আচরণ আগের চেয়ে অনেক সতর্ক হতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, মনে রাখবেন, এর আগে কখনো আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন-এটা কেউ মনে করত না। মনে করত একটা ইফেক্টিভ দল হিসেবে এরা বেঁচে থাকবে এতটুকু। এখন অনেকে মনে করে আপনারা হবেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককে সার্চ লাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোম কুপও সার্চ লাইটের বাইরে থাকবে না।
জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন উল্লেখ করে নেতাকর্মীদের লেনদেন ও আচার-আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আমীরে জামায়াতের এই কথাটা কতোবড় দামী ছিল তা আজ সাতক্ষীরার এমপির ঘটনায় হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে।
……………………………………………..
এফ শাহজাহান
ফ্যাক্টফিল্টার
২৩ জুলাই ২০২৬
……………………………………..
Leave a Reply