অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের প্রতি IBWF এর ৯ দফা সুপারিশ

প্রেস বিজ্ঞপ্তি :
    সময় : মঙ্গলবার, মে ৭, ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ণ
  • ১৪৮২ Time View

৫ মে রবিবার রাত ৮.৪৫ মিনিটে অনলাইন জুম প্লাটফর্মে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর উদ্যোগে অর্থনৈতিক সংকট মোকাবিলায় উপযুক্ত বাজেট চাই শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মুহাম্মদ আবদুল মজিদ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সাবেক অডিট কমিটির সাবেক চেয়ারম্যান ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ) এর সভাপতি মুহম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডাঃ আনোয়ারা আজীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন সিএসপিএস’র নির্বাহী পরিচালক ও ওইঞজঅ, ওইইখ এর প্রাক্তন পরিচালক রিসার্চ প্রফেসর ডক্টর মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অর্থনৈতিক সংকট মোকাবিলায় উপযুক্ত বাজেট চাই শীর্ষক আলোচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে ভারসাম্যপূর্ণ বাজেট প্রনয়নে বেশ কিছু সুপারিশমালা পেশ করেন:

১. মূল্যস্ফীতির কারনে অর্থনীতির সুগার বেড়ে গেছে যে কোন সময় হাইপো-গ্লাইসেমিয়া হতে পারে। সুতরাং এ বাজেট দ্রব্যমূল্য কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

২. সফলতা দেখাতে গিয়ে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করতে গিয়ে ব্যয় বাড়ানো যাবে না।

৩. প্রতিদিন গড়ে ৪৫ জন লোক মারা যাচ্ছে এমতাবস্থায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে হবে।

৪. অর্থনীতিতে বড় ঘূর্ণিঝড় ঠেকাতে প্রয়োজনীয় প্রস্তুতি এখনই গ্রহন করতে হবে। প্রকৃতিকে তার স্বাভাবিক গতিপথ ধরে রাখতে হবে। ব্রিজ বানিয়ে নদীর নাব্যতা নষ্ট করা যাবে না বা নদীকে মেরে ফেলা যাবে না।

৫. তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের মাধ্যমে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহন করে উত্তরাঞ্চল তথা সমগ্র দেশের কৃষি ব্যবস্থাকে সবল করতে হবে।

৬. ট্রেড লাইসেন্স, ভ্যাট-ট্যাক্স ও বিজনেস বিধি-বিধান পরিপালনে যেমন যত্নশীল হতে হবে তেমনি বিজনেস বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

৭. শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায়। শিক্ষা বাজেট প্রনয়ন মানে শুধু ভবন তৈরি নয় বরং শিক্ষার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকের বেতন বৃদ্ধি করে শিক্ষার মান নিশ্চিৎ করা এবং গাইড ও কোচিং নির্ভরতা কমানো, শিক্ষাঙ্গনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিৎ করা যাতে মেধা বিকাশের অনুকুল পরিবেশ সৃষ্টি হয় এবং মেধার মূল্যায়নের মাধ্যমে মেধাবীদেরকে চাকুরির নিশ্চয়তা প্রদান করা।

৮. যাকাতের অর্থ আদায়ের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি তথা বেকারত্ব দূরীকরন

৯. নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ফান্ড দিয়ে বিজনেস শুরু করার ব্যবস্থা করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com