জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচ সিরিজের ৪র্থ টি-টুয়েন্টি ম্যাচ আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের ৩ম্যাচ চট্রগ্রামে অনুষ্ঠিত হওয়ার পর আজ তেকে শেষ দুটি ম্যাচ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় ৬টায় ম্যাচ শুরু হবে।
ইতোমধ্যেই ৩-০ তে সিরিজ জিতে নেওয়ায় বাংলাদেশ বেশ চাঙ্গা রয়েছে। এছাড়াও আজ একাদশে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং মোস্তাফিজুর রহমান। এই তিনজন দলে যোগ দেওয়ায় টাইগার একাদশ কেমন হতে পারে তা নিয়ে কৌতহুল রয়েছে।
ধারনা করা হচ্ছে বিশ্বকাপকে সামনে রেখে সিরিজের শেষ দুটি ম্যাচে একাদশ সাজানো হতে পারে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন, মোস্তাফিজ, মাহদী হাসান ও রিশাদ হোসেন।
Leave a Reply