দৈনিক সাতমাথা’র নবীন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা আজ (বুধবার) পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক কর্মশালার উদ্বোধন করেন।
নবীন সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন দৈনিক সাতমাথা’র বার্তা সম্পাদক এফ শাহজাহান।
পত্রিকার জেনারেল ম্যানেজার মোস্তফা মোঘলের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মাঝে সিনিয়ির রিপোর্টার আব্দুল ওয়াদুদ , স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন ও স্টাফ ফটোগ্রাফার এস এম সিরাজ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবীন সাংবাদিকদের কর্মক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় বগুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার ইউনিয়ন প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
Leave a Reply