শ্রমিক কল্যাণ দিনাজপুর দক্ষিণ জেলার ফলচক্র অনুষ্ঠিত

ওসমান আলী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
    সময় : রবিবার, জুলাই ১৪, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
  • ৮০৫ Time View

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার জেলা বৈঠক শনিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক সভাপতি মোঃ আনোয়ার হোসেন শ্রমিক ভাইদেও কে নিয়ে মৌসুমি ফলচক্রের আয়োজন করেন।

ফল খেতে খেতে শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন বলেন, আল্লাহ প্রদত্ত এসব ফলের বৈচিত্র্য সম্পর্কে কোরআনে বর্ণিত হয়েছে ‘তিনি তোমাদের জন্য বৃষ্টির দ্বারা উৎপাদন করেন ফসল, জয়তুন, খেজুর, আঙুর এবং সর্ব প্রকার ফলমূল।

নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন।’ (সুরা নাহল : ১১) আল্লাহর বিশেষ অনুগ্রহে উৎপাদিত এসব মৌসুমি ফলের উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না। পবিত্র কোরআনে এসেছে, ‘যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে শুরু কর, তবে তা শেষ করতে পারবে না।’ (সুরা নাহল : ১৮)।
ফলমূল যেহেতু আল্লাহ তায়ালার এক বিশেষ অনুগ্রহ, তাই আমাদের উচিত ফল খেয়ে তার এই বিশেষ নেয়ামতের শুকরিয়া আদায় করা। আর ফল খাওয়ার সময় নবীজির (সা.) শেখানো দোয়া পাঠ করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ।
রাসুলুল্লাহ (সা.) মৌসুমি ফল খাওয়ার সময় আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন- আল্লাহুম্মা বারিকলানা ফি ছামারিনা; ওয়া বারিকলানা ফি মাদিনাতিনা; ওয়া বারিকলানা ফি সায়িনা ওয়া ফি মুদ্দিনা। অর্থ: ‘হে আল্লাহ! আমাদের ফলসমূহে আমাদের জন্য বরকত দাও; আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও; আমাদের জন্য আমাদের ‘সা’ এবং আমাদের ‘মুদ্দ’ (পরিমাপ) এ বরকত দাও। (হিসনুল হাসিন)
মৌসুমী যেকোনো ফল খাওয়ার সময় এ দোয়া পাঠ করলে আল্লাহর বরকত লাভ করা যাবে; পাশাপাশি ওই ফলের পরিপূর্ণ উপকারিতা আল্লাহ তায়ালা আমাদেরকে দান করবেন।

তিনি আর বলেন আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ রয়েছে তাদের কে নিয়ে আমাদের ভাবতে হবে, অনেক অসহায় মানুষ আছে যারা টাকার অভাবে আল্লার নেয়ামত এই মৌসুমি ফল খেতে পারে না আমাদের উচিৎ এই অসহায় মানুষ গুলোর খোঁজখবর নেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক নির্বাহী সদস্যগণ, উপজেলা সভাপতি ও সেক্রেটারিগণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা শ্রমিক সেক্রেটারি মোঃ রমজান আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com