শেষ টি-টুয়েন্টি: ১৫৭ রানের লড়াকু পুঁজি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার:
    সময় : রবিবার, মে ১২, ২০২৪, ৫:৩৮ পূর্বাহ্ণ
  • ৫২১ Time View

শুরুর ধাক্কা সামলে শান্ত-রিয়াদের সাহসী ব্যাটিংয়ের পর শেষ মুহুর্তে জাকের আলীর ব্যাটিং ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ। জাকের আলী মাত্র ১১ বলে ২১৮ স্ট্রাইক রেটে ব্যাট ঘুরিয়ে ১টি চার ও ২টি বিশাল ছক্কায় করেছেনর হার না মানা ২৪ রান। সাইফুদ্দিন অপরাজিত ছিলেন ৪ বলে ৬ রানে।

দলীয় ১৫ রানে তানজিদ তামিম, সৌম্য সরকার এবং তাওহিদ হৃদয়কে হারিযে হতাশার সাগরে ডুবতে থাকা বাংলাদেশ দলকে মাঝ দরিয়া থেকে টেনে পাড়ে ভিড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং দলনেতা নাজমুল হোসেন শান্ত। দলীয় ৮৪ রানে যখন শান্ত সাজঘরে ফেরেন, দলের স্কোরে তখন দুজনে জমা করেছেন ৬৯ রান। শান্ত ২৮ বলে ব্যক্তিগত ৩৬ রানে আউট হলেও রিয়াদ ছিলেন অপ্রতিরোধ্য। ৩৬ বলে হাফ সেঞ্চুরী তুলে নিযে দলীয় ১২৮ রানে ৫৪ রান করে সাজঘরে ফেরেন রিয়াদ।

মাহমুদুল্লাহ রিয়াদের আউটের পর বাঁকি কাজটা সেরেছেন জাকের আলী। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রানের লড়াকু পুঁজি এনে দেন তিনি। জাকের আলী মাত্র ১১ বলে ২১৮ স্ট্রাইক রেটে ব্যাট ঘুরিয়ে ১টি চার ও ২টি বিশাল ছক্কায় করেছেনর হার না মানা ২৪ রান। সাইফুদ্দিন অপরাজিত ছিলেন ৪ বলে ৬ রানে।

জিম্বাবুয়ের মুজারাবানি এবং বেনেট ২টি করে উইকেট লাভ করেন।

এর আগে সিরিজের ৫ম ও শেষ টি-টুয়েন্টিতে টস জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com