শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের শীতের উপহার দিলো বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন

স্পোর্টস রিপোর্টার:
    সময় : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
  • ২৭৬ Time View

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে রোববার দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান ও কর্মচারীদের মাঝে শীতের উপহার বিতরন করা হয়।

সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক এইচ আলিম, যুগ্ম-সাধারন সম্পাদক শামীম আলম, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক যায়যায়দিনের বগুড়া প্রতিনিধি এমরান হোসেন লিখন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com