ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৬২ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ভারত।
দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন সূর্যকুমার যাদব। জবাবে ৪১ রানে ৫ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৭৫ রানের জুটি গড়েন। তবে সেটা হার এড়াতে পারেনি।
শেষ পর্যন্ত ১২০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। রিয়াদ করেন ২৮ বলে ৪০ আর সাকিব করেন ৩৪ বলে ২৮ রান। তবে সাকিব আউট হলেও রিয়াদ আউট না হয়েই মাঠ ছাড়েন। আগামী ৮ই জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
Leave a Reply