যেভাবে গ্রেফতার হন শামসুল হক টুকু ও জুনায়েদ আহমেদ পলক

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ণ
  • ২৬৫ Time View

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকাবস্থায় ১২তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানায় রুজুকৃত মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়।

বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com