চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস

যুক্তরাষ্ট্রে ২ লাখ ডলারে লবিস্ট নিয়োগ দিয়েছে জয়!

সাতমাথা ডেস্ক:
    সময় : শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ণ
  • ৩০৩ Time View

গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক-গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

বৃহস্পতিবার এক বেসরকারি টিভি চ্যানেলের খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস।

স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির ফাইল ঘেঁটে দেখা যায়, আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্ম। যেখানে খরচ হবে দুই লাখ ডলার। গেল ১২ সেপ্টেম্বর ৬ মাসের জন্য এই চুক্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com