আজ শুক্রবার স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে মুরইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মুরইল ইউনিয়ন জামায়াতের আমীর রেজাউল করিম রাজুর সভাপতিত্বে শাখা সেক্রেটারী আমিমুল এহসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওঃ আব্দুল হাকিম সরকার।
বিশেষ অতিথি ছিলেন কাহালু উপজেলা সেক্রেটারী জননেতা শহিদুর রহমান সবুজ, উপজেলা বাইতুলমাল সম্পাদক আবু ইউসুফ, ৫নং মুরইল ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা শাখার প্রকাশনা সম্পাদক শেখ তারেক, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক আব্দুল হালিম, ১ নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, ২ নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, ৪নং ওয়ার্ডের সভাপতি মাওঃ জিল্লুর রহমান সহ অনেকে।
প্রধান অতিথি ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার কাজে সকল শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।
Leave a Reply