মান্দায় দরিদ্রদের মাঝে জামায়াতের ছাগল বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
    সময় : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪, ৪:৪৩ পূর্বাহ্ণ
  • ৪৩৭ Time View

 

গতকাল ২২মে বুধবার  মান্দায় ১৪ টি ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছাগল বিতরণ করা হয়।
উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে উপজেলা আমির ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করেন নওগাঁ জেলা পূর্ব শাখার আমির বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খ,ম আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন,  সহ সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রকিব  সহ উপজেলা কর্ম পরিষদ সদস্য গণ উপস্থিত ছিলেন।
উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত অসহায় দরিদ্র মানুষের উদ্দেশ্যে বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী অসহায় দরিদ্র  মানুষের পাশে অতীতে ছিল, বর্তমানে আছেনএবং ভবিষ্যতেও থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com