বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি!

সাতমাথা ডেস্ক:
    সময় : বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ
  • ৩৩৪ Time View

আগামী ৯ জুন টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। কিন্তু এই ম্যাচ ঘিরে হঠাৎই তৈরি হয়েছে সংশয়ের বাতাবরণ। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। ম্যানহাটান থেকে ২৫ মাইল পূর্বে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই ম্যাচের আগেই এক জঙ্গি সংগঠনের তরফ থেকে ‘থ্রেট মেইল’ এসেছে।  জানা গেছে, আইসিস সন্ত্রাসবাদী সংগঠনের শাখা প্রতিষ্ঠান আইসিস-কে আগামী মাসে আমেরিকায় হওয়া টি-২০ বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচে হামলার হুমকি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হামলার হুমকির ভিডিও। আগামী ৯ জুন ভারত-পাকিস্তানে ম্যাচে আইসিস-কে এই হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এই হুমকি পাওয়ার পরই নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানান, নিউ ইয়র্ক স্টেট পুলিশকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। স্টেডিয়ামে প্রবেশের সময় আরও কঠোর স্ক্রিনিং প্রক্রিয়া ও নজরদারি বাড়ানোর নির্দেশ জারি করা হয়েছে। তবে নিউ ইয়র্কের স্থানীয় পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত এই  ‘থ্রেট মেইল’ বা ম্যাচের অনুষ্ঠান নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

তবে সাধারণ মানুষ এবং ক্রিকেটারদের সিকিউরিটি নিয়ে কোনও রকম আপস করা হচ্ছে না। পুলিশের দাবি, খুব সুষ্ঠুভাবেই পুরো টুর্নামেন্টস-সহ এই ম্যাচটির আয়োজন করা হবে। এমন ভাবেই করা হবে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।  এই জঙ্গি আক্রমণ হওয়া নিয়ে যে খবর রটেছে, তার সপক্ষে পুলিশের কাছে তেমন কোনও পাকাপোক্ত তথ্যপ্রমাণ এখনও পর্যন্ত নেই বলেই দাবি নিউ ইয়র্ক পুলিশের।  গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্লেকম্যানও সাংবাদিক বৈঠক করে বলেন, যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চিন্তা বা ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই হুমকি-কে গুরুতর হিসাবে নিলেও  আমরা এই হুমকিতে ভীত নই।

সূত্র : হিন্দুস্থান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com