দিনাজপুর জেলার বিরামপুর প্রেসক্লাবের নবগঠিত নতুন আহ্বায়ক কমিটির সাথে উপজেলা ও থানা প্রশাসন মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আতাউর রহমান, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারসহ সকল প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন।
এসময় প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল, আহ্বায়ক কমিটির সদস্য মুহাদ্দিস ডক্টর এনামুল হক, আবু সাঈদ, মিজানুর রহমান, রায়হান কবীর চপল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন সরকার, সাবেক সভাপতি আকরাম হোসেন, সাংবাদিক আব্দুর রশিদ, নজরুল ইসলাম, পবন কুমার শীল, আজাহার ইমাম, সেকেন্দার আলী, সামিউল ইসলাম, মাসুদ রানা, রেজুয়ান আলী, নয়ন ইসলাম, নুর ইসলাম, আব্দুল আলীম সহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply