বিরামপুর আদর্শ হাইস্কুলে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
    সময় : শুক্রবার, জুন ৭, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
  • ৯০৭ Time View
বিরামপুর আল মারুফ ট্রাস্টের উদ্যোগে ৭ জুন, শুক্রবার, দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ঢাকাস্থ বাদশাহ ফয়সাল ইন্সটিটিউট এর সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন ঢাকাস্থ আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ডক্টর তারেক মোহাম্মদ জায়েদ।
আরো আলোচনা রাখেন আল মারুফ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, আদর্শ হাইস্কুলের সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুলতানুল আলম, বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার সেলিম, আদর্শ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, এসলাহে মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান আজিজার রহমান, অধ্যক্ষ সায়েদ আলী, অধ্যক্ষ গোলাম সাকলাইন, সুপারেনটেনডন্ট মাওলানা নাজমুল আহসান, প্রধান শিক্ষক মেরিনা খাতুন ও অধ্যক্ষ মাহমুদুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, আদর্শ হাইস্কুল, আদর্শ সরকারি প্রাইমারী বিদ্যালয়, আদর্শ মহিলা দাখিল মাদরাসা, আদর্শ স্কুল ইসলামিক কিণ্ডার গার্টেন ও ডুগডুগীহাট ইসলামী প্রি ক্যাডেট একাডেমী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক শিক্ষিকা।
ক্যাপশন: বিরামপুর শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©  doiniksatmatha.com