বিরামপুর সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২১ মে, মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক।
সরকারি খাদ্য গুদামে ধান, চাল ও গম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা মঈন উদ্দিন, বিরামপুর (চরকাই) খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হবিবর রহমান, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক প্রমূখ।
জানা গেছে, এবার বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৫৮১ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৪ হাজার ৭৪০ মেট্রিক টন চাল ও ৩৪ টাকা কেজি দরে ২০ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
Leave a Reply